ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
‘ইউনুস এমরে’ দেখতে বললেন ইমরান খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 6:06 PM

‘ইউনুস এমরে’ দেখতে বললেন ইমরান খান

‘ইউনুস এমরে’ দেখতে বললেন ইমরান খান

তুরস্কের একজন সুফি আধ্যাত্মবাদী কবি ছিলেন ইউনুস এমরে। যিনি আনাতেলিয়ার সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছেন। তার জীবনী নিয়ে ২০১৪ সালে নির্মিত হয়েছে সিনেমা ‘ইউনুস এমরে: আশকিন সেসি’। তারপরের বছর নির্মিত হয়েছে টেলিভিশন ধারাবাহিক ‘ইউনুস এমরে: আশকিন ইওলচুলুউ’।

ধারাবাহিকটির পাকিস্তানের পিটিভিতে উর্দু ভাষায় ডাবিং করে প্রচার হচ্ছে। ‘ইউনুস এমরে’ পাকিস্তানিদের মধ্যে সুফিবাদের আবেদন তৈরি করতে সক্ষম বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তাই তিনি পাকিস্তানিদের তুর্কি এ ধারাবাহিকটি দেখতে বলেছেন। গত বুধবার এক টুইটের মাধ্যমে এ আহ্বান জানিয়েছেন তিনি।

ইমরান খান মনে করেন, ‘যারা সুফিবাদে আগ্রহী তাদের আমি পিটিভিতে প্রচার হওয়া ইউনুস এমরে ধারাবাহিকটি দেখার জন্য সুপারিশ করছি।’ এর আগে ‘এরতেগুল’ ধারাবাহিকটি দেখার জন্যও পাকিস্তানিদের আহ্বান জানিয়েছিলেন ইমরান খান।

‘ইউনুস এমরে’ ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন এমরে কোনুক ও কামিল এয়েদিন। এটি রচনা করেছেন মেহমেদ বোজদাগ। পিটিভি ছাড়াও বাংলাদেশের চ্যানেল আইয়ে ২০১৯ সালে প্রচার হয়েছিল ধারাবাহিকটি।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status