ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জানুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 4 December, 2020, 2:54 PM

জানুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি: কাদের

জানুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন, ২০২১ সালের প্রথম মাসেই করোনার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই জানিয়ে সেতুমন্ত্রী আরো বলেন, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। সবার স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই।  

দেশে বিভিন্নমুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সারাদেশে আজ যে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে তাতে প্রতিপক্ষ কোনো ধরনের ধন্যবাদ জানায়নি, উল্টো তারা সমালোচনা করেই যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ উন্নয়ন এবং সততা দিয়েই দেশের জনগণের মন জয় করে নিয়েছে। আর এটাই বিএনপির সহ্য হয় না।

আওয়ামী লীগ কখনো গায়ে পড়ে ঝগড়া করে না, তবে কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, মানবিক কারণে প্রায় ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে। রোহিঙ্গাদের জন্য দেশের অর্থনৈতিক, সামাজিক, পর্যটন খাত ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই সরকার তাদের ভাসানচরে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ এটা নিয়েও সমালোচনা করে যাচ্ছেন।

এদিকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতুর সবশেষ অর্থাৎ ৪১তম স্প্যান বসবে বলেও আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক চিকিৎসক রোকেয়া সুলতানা এবং উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status