ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মোরগ চুরির মামলায় জামিন, বের হয়ে সোনা চুরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 December, 2020, 2:58 PM

মোরগ চুরির মামলায় জামিন, বের হয়ে সোনা চুরি

মোরগ চুরির মামলায় জামিন, বের হয়ে সোনা চুরি

চুরির মামলায় জামিনে বের হয়েই চার লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি। মঙ্গলবার নেত্রকোনা জেলায় এ ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে চোরকে গ্রেফতার এবং চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল।

তিনি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরে এই স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে চোরকে দেখা গেলেও ছবি স্পষ্টভাবে বুঝা যাচ্ছিল না। পরে পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশে পুলিশের একটি চৌকষ টিম সি সি ফুটেজ, তথ্য প্রযুক্তি ও জেলখানা থেকে সম্প্রতি জামিনে বের হওয়া চোরদের তালিকা পর্যালোচনা করে প্রাথমিকভাবে একজনকে সনাক্ত করে।

পরবর্তীতে ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন স্থানে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে গত বুধবার সন্ধ্যার আগে জেলা শহরের তেরী বাজারস্থ ‘নরসিংহ জিউর আখড়া’র সামনে থেকে আরাধনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার কাছ থেকে চুরি যাওয়া একটি স্বর্ণের মাথার চুড়া, টিকলী, নাকের নথ, এক জোড়া দুল, একটি চুড়ি, শাখা বাঁধানোর স্বর্ণের তার, তিনটি চেইন, একটি বল চেইন, একটি মুন্ডু মালা, একটি রুপার মাথার চুড়া ও একটি খর্গ উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত চোর সুমন চন্দ্র সরকার ওরফে আরাধন নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বাউসা কলাপাড়া গ্রামের স্বপন চন্দ্র সরকারের ছেলে। মোরগ ও অন্যান্য জিনিসপত্র চুরি করার অপরাধে সে কয়েক দিন আগে জেল থেকে জামিনে বের হয়ে আবার এ চুরির ঘটনা ঘটায়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ কে এম মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, মডেল থানার ওসি মো. তাজুল ইসলামসহ আরো অনেকে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status