ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিদায় নেয়ার আগে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 2:27 PM

বিদায় নেয়ার আগে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

বিদায় নেয়ার আগে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ত্যাগের আগ মুহূর্তেও তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় একটি ইরানি কোম্পানি ও তার পরিচালকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবনী গবেষণা বিষয়ক সংস্থা সেপান্দের সঙ্গে সহযোগিতা করার দায়ে ‘শহীদ মেইসামি কমপ্লেক্স’ নামক কোম্পানি ও তার পরিচালক মেহরান বাবরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কোম্পানি বেসামরিক কাজে রাসায়নিক কর্মসূচি নিয়ে তৎপরতা চালায়। গত শুক্রবার সেপান্দের প্রধান ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে সন্ত্রাসী হামলায় মৃত্যু করেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সেপান্দের সঙ্গে শহীদ মেইসামি কমপ্লেক্স যৌথভাবে যে রাসায়নিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার মাধ্যমে রাসায়নিক অস্ত্র তৈরি করা সম্ভব। অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন বলেছেন, ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে যাবে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারলে সে তার প্রতিবেশী দেশগুলোর ওপর তা প্রয়োগ করবে।

মার্কিন অর্থমন্ত্রী এমন সময় এ দাবি করলেন যখন ১৯৮০’র দশকে ইরান তার প্রতিবেশী দেশের (ইরাকের) পক্ষ থেকে ব্যাপকভাবে রাসায়নিক হামলার শিকার হয়েছিল। ইরান বহুবার বলেছে, রাসায়নিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা তার নেই।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status