ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ফুডপান্ডায় করা এক খাবারের অর্ডার আনলেন ৪২ ডেলিভারি বয়!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 2:31 PM

ফুডপান্ডায় করা এক খাবারের অর্ডার আনলেন ৪২ ডেলিভারি বয়!

ফুডপান্ডায় করা এক খাবারের অর্ডার আনলেন ৪২ ডেলিভারি বয়!

অনলাইন অ্যাপের সমস্যার আরেকটি নতুন উদাহরণ দেখল ফিলিপাইনের সেবু শহর। অ্যাপের প্রযুক্তিগত ত্রুটির কারণে এক অর্ডার করা খাবারের পার্সেল নিয়ে একই বাড়িতে গেলেন ৪২ জন ডেলিভারি বয়।

জানা গেছে, ওই শহরের বাসিন্দা, সাত বছরের এক শিশু তার এবং তার দাদীর জন্য দুই বাক্স ফ্রায়েড চিকেন ফিলে এবং ভাতের জন্য অনলাইন খাবার ডেলিভারি কোম্পানি ফুডপান্ডায় অর্ডার দেয়। তবে ধীরগতির ইন্টারনেটের কারণে তার অর্ডার করতে বেশ ঝামেলা পোহাতে হয়।

অর্ডারের কিছুক্ষণ পর বেল বাঁজায় দরজা খুলতেই ওই শিশুটি দেখে তার বাড়ির সামনে ৪২ জন ডেলিভারি বয় এসে উপস্থিত। দরজার সামনে ৪২ জন ডেলিভারি বয় ৪২টি খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছেন দেখে স্বাভাবিকভাবেই সাত বছরের শিশুটি ঘাবড়ে যায়। যেখানে বিল হওয়ার কথা ছিল ফিলিপাইনের মুদ্রায় মাত্র ১৮৯ পিএইচপি, সেখানে তা গিয়ে দাঁড়ায় ৭৯৪৫ পিএইচপিতে।

তবে নিজেই যে এই কাণ্ড ঘটিয়েছে তা প্রথমে বুঝতেই পারেনি ওই শিশু। পরে ডেলিভারি বয়রা পুরো বিষয়টি তাকে বোঝায়। এদিকে ডেলিভারি বয়দের কারণে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বারাঙ্গায় মাবোলো দিনের ব্যস্ত সময়ে প্রায় থমকে যায়।

এ সময় পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ করছিলেন ওই শিশুরই এক প্রতিবেশী। শিশুর দাদীর কথামতো সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত খাবার কেনার কথা ফেসবুক লাইভে জানানো হয়। শেষমেষ, তাদের সাহায্য করতে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তারাই অতিরিক্ত খাবারের প্যাকেটগুলো কিনে নেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status