ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মহাশূন্যে নাসার বিজ্ঞানীদের মূলা চাষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 2:20 PM

মহাশূন্যে নাসার বিজ্ঞানীদের মূলা চাষ

মহাশূন্যে নাসার বিজ্ঞানীদের মূলা চাষ

মাধ্যাকর্ষণ শক্তি ছাড়াই মহাশূন্যে চাষ হচ্ছে মূলা। কৃত্রিম উপগ্রহের মধ্যে মূলা চাষ করে সফল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’ (আইএসএস) নামের কৃত্রিম উপগ্রহে চাষ করা হয়েছে মুলো।

পৃথিবী যদি কোনো দিনও বসবাসের যোগ্য না হয়, যদি হঠাৎ কোনো বিপর্যয় চলে আসে তাহলে কী হবে? এই অকল্পনীয় প্রশ্নের উত্তর খুঁজতে পৃথিবী থেকে চাঁদ ও মঙ্গলে জনবসতি সরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে বিজ্ঞানমহল।

এর জন্য কৃত্রিম উপগ্রহ করে ও রকেটে চেপে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুড়ে দেখছেন বিজ্ঞানীরা। মাসের পর মাস পৃথিবীর বাইরে কাটাচ্ছেন তারা। এবার কীভাবে চাষবাদ সম্ভব তার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

অবশেষে সেই পরীক্ষা-নিরীক্ষা মূলা চাষের মাধ্যমে খানিক সাফল্য এনে দিয়েছে। আইএসএস’র কলম্বাস ল্যাবরেটরি মডিউলের প্লান্ট হ্যাবিটাট-২’তে বীজ থেকে ছোট্ট গাছ গজিয়ে ওঠার ছবি প্রকাশ করেছে নাসা। ২০টি সবুজ পাতাসহ মূলা গাছের চারা দেখা যাচ্ছে ছবিতে।

হঠাৎ কেন মূলা চাষ?

যুক্তি দিতে গিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, মূলা চাষ করতে খুব বেশি সময় লাগে না। মূলা কাঁচা খাওয়া যায়। রয়েছে যথাযথ পুষ্টিগুণ। মূলা ঠিকঠাক উৎপন্ন হলো কিনা তার পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হবে পৃথিবীতে।

নীল এবং লাল আলোতেই গাছ সবচেয়ে ভালো সাড়া দেয়। বাক্সের মধ্যে এলইডি আলোর মধ্যে চাষ করা হয়। ১৮০’র বেশি সেন্সর দিয়ে চাষের কাজ করা হয়। সূত্র: জি নিউজ।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status