ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
পুকুর ঘাট থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 11:06 PM

পুকুর ঘাট থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

পুকুর ঘাট থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

সুনামগঞ্জের ছাতকে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২ ডিসেম্বর) রাতে ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত জাকারিয়ার বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।

ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে জাকারিয়া। জানা যায়, অভিযুক্ত জাকারিয়া প্রায় সময় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।

৩০ নভেম্বর সকালে ওই স্কুলছাত্রী তার বাড়ির পাশের পুকুরে কাপড় ধোঁয়ার জন্য গেলে লম্পট জাকারিয়া তাকে মুখে গামছা দিয়ে বেঁধে পাশের ঝুপে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় তার শোর-চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে ধর্ষণের চেষ্টাকারী এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এদিকে, ধর্ষণ চেষ্টা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status