ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ক্যামেরার সামনে টিকা নেবেন ওবামা, বুশ ও ক্লিনটন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 10:57 PM

ক্যামেরার সামনে টিকা নেবেন ওবামা, বুশ ও ক্লিনটন

ক্যামেরার সামনে টিকা নেবেন ওবামা, বুশ ও ক্লিনটন

জনগণকে উৎসাহিত করতে টেলিভিশন ক্যামেরার সামনে করোনার টিকা নেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন টিকার অনুমোদন দেওয়ার পর এর নিরাপত্তা সম্পর্কে জনগণের আস্থা বাড়াতে তারা এই উদ্যোগ নিচ্ছেন।

ধারণা করা হচ্ছে, অনেক আমেরিকানই করোনার টিকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অবশ্য বেশ কয়েকটি সংস্থার জনমত জরিপে সেই চিত্রই উঠে এসেছে।

গত আগস্টে ইপসোস-মোরির পরিচালিত জরিপে দেখা গেছে, এক তৃতীয়াংশ আমেরিকান টিকা নিতে আগ্রহী নয়।

বুধবার ওবামা জানিয়েছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকার নিরাপত্তা নিশ্চিত করলেই তিনি টিকা নেওয়ার দৃশ্য ভিডিওতে রেকর্ড করবেন। জনগণকে টিকা নিতে উৎসাহিত করতে এটি প্রচারের ব্যবস্থা করবেন তিনি।

ক্লিনটনের প্রেস সেক্রেটারি অ্যাঙ্গেল আরিনা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট প্রকাশ্যে টিকা নিবেন, যাতে জনগণ উৎসাহিত হয়।

বুশের চিফ অব স্টাফ ফ্রেডি ফোর্ড জানিয়েছেন, হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্সের সঙ্গে বুশ যোগাযোগ করেছেন। টিকাদান কর্মসূচির প্রচারে তিনি কী ধরনের সহযোগিতা করতে পারবেন সে বিষয়ে জানতে চেয়েছেন সাবেক প্রেসিডেন্ট।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status