ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যায় নতুন রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 10:55 PM

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যায় নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যায় নতুন রেকর্ড

মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রে চলছে ভাইরাসটির দ্বিতীয় দফার সংক্রমণ। এ অবস্থার মধ্যেই করোনায় মৃত্যু এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া কোভিড রোগীর সংখ্যায় নতুন রেকর্ড গড়েছে দেশটি।

মহামারী শুরুর পর থেকে বুধবার একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে রেকর্ড দুই হাজার ৭৬০ জনের। মহামারীর প্রথম ধাপে গত ১৫ এপ্রিলে যা ছিল দুই হাজার ৭৫২।

অন্যদিকে, হাসপাতালে ভর্তি হওয়া করোনাভাইরাস রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। নভেম্বরের শুরুর দিকের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।

মানুষের ভাইরাস আক্রান্ত, মৃত্যুর এই মিছিল খুব শিগগিরই কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এ থেকে আগামী দিনগুলোতে পরিস্থিতি কী দাঁড়াতে পারে তা সহজেই অনুমান করা যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা।

বোস্টনের একটি হাসপাতালের চিকিৎসক ডা.জেরেমি ফস্ট বলেছেন,“আপনি যদি বলেন এ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে; আমি বলব, সামনে আরও কয়েক সপ্তাহে মৃত্যু আরও বাড়বে।”

যুক্তরাষ্ট্রে মহামারীর প্রথমদিককার পরিস্থিতির চেয়ে এখনকার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। এপ্রিলে ভাইরাসের প্রাদুর্ভাব এবং মৃত্যু কেবল নিউ ইয়র্ক এবং নিউ ইংল্যান্ডেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আজ গোটা দেশজুড়েই করোনাভাইরাসে মৃত্যু ঘটছে।

এপ্রিলে মহামারীতে মৃত্যু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার পর লকডাউন আরোপ করায় এবং মার্কিনিরাও সচেতনভাবে তাদের অভ্যাস পরিবর্তন করায় মৃত্যু কমে এসেছিল।

এখন আবার বুধবার মৃত্যুর যে রেকর্ড দেখা গেছে, তাতে এ সংখ্যা কেবল আরো বাড়বে বলেই অভিমত বিশেষজ্ঞদের। কারণ, এরই মধ্যে মানুষজন থ্যাঙ্কসগিভিং ডে’র ছুটি কাটিয়ে ঘরে ফিরছে।

এমন সময়ে কোভিড-১৯ সংক্রমণের বিস্তার তীব্র রূপ নেওয়ার আশঙ্কা এরই মধ্যে প্রকাশ করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি।

তার ওপর সামনে আছে বড়দিন এবং নতুন বছর উদযাপনের উৎসব। এসব উৎসবেও কোভিড-১৯ এর বিস্তার আরো বেড়ে যাওয়ার আশঙ্কাই বেশি।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status