ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কাবিননামার টাকা বাড়িয়ে দেয়ার কথা বলে গৃহবধূকে কাজীর ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 10:14 PM

কাবিননামার টাকা বাড়িয়ে দেয়ার কথা বলে গৃহবধূকে কাজীর ধর্ষণ

কাবিননামার টাকা বাড়িয়ে দেয়ার কথা বলে গৃহবধূকে কাজীর ধর্ষণ

ঢাকার ধামরাইয়ে কাবিননামার টাকা বাড়িয়ে দেয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক কাজীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারী ধামরাই থানায় বৃহস্পতিবার অভিযোগ করার পর কাজীকে গ্রেফতার করা হয়। শুক্রবার ওই কাজীকে আদালতে পাঠানো হবে।

কাজী ইউসুফ আলী ধামরাই পৌর এলাকার ধামরাই দক্ষিণ পাড়ায় দীর্ঘদিন ধরে এব বাসা ভাড়া নিয়ে বিয়ের নিবন্ধনের কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার ওই বাসা থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।

ওই নারীর বরাত দিয়ে ধামরাই থানার এসআই মো. সাইদুজ্জামান বলেন, প্রায় এক বছর আগে প্রথম স্বামীর সঙ্গে ৩৫ বছর বয়সী ওই নারীর বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কয়েক মাস পর ওই নারী এক লাখ টাকা দেনমোহরে দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়ে সম্পন্ন হওয়ার পর বিয়ে সম্পাদনকারী কাজী ইউসুফ আলী কাবিন নামায় দেনমোহরের টাকা বাড়িয়ে দেবেন বলে প্রলোভন দেখান।

গত ৯ নভেম্বর সন্ধ্যায় কাবিননামায় এক লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করে দেয়ার কথা বলে কাজী তার বাসায় ডেকে নেন ওই গৃহবধূকে। সে সময় তাকে অনৈতিক কাজের প্রস্তাব দিলে রাজী না হওয়ায় জোর করে ধর্ষণ করেন কাজী।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status