ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে জেরার মুখে ইভাঙ্কা ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 10:10 PM

সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে জেরার মুখে ইভাঙ্কা ট্রাম্প

সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে জেরার মুখে ইভাঙ্কা ট্রাম্প

ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল অফিস মঙ্গলবার সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তার উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করেছে । ইভাঙ্কার বিরুদ্ধে অভিযোগ, চার বছর আগে তিনি তার বাবা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিল থেকে মোটা অঙ্কের টাকা অপব্যবহার করেছেন।

জানুয়ারিতে ডিসির অ্যাটর্নি জেনারেল অফিস ট্রাম্পের সংস্থা ও প্রেসিডেন্ট অভিষেক কমিটির বিরুদ্ধে মামলা করে। এতে অভিযোগ করা হয়, ২০১৭ সালে ট্রাম্প হোটেল ইন ওয়াশিংটনে অভিষেক অনুষ্ঠানে অলাভজনক তহবিল থেকে ১০ লাখ ডলারের বেশি অর্থ অপব্যবহার করা হয়েছে। মামলার চলমান অংশ হিসেবে কয়েক সপ্তাহ ধরে সাক্ষীদের জবানবন্দি চলছে।

মামলার অভিযোগ অনুযায়ী, তখন করমুক্ত অলাভজনক তহবিলের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান আয়োজনের কমিটির সভা ওয়াশিংটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে আহ্বান করে। সেখানে চারদিন ধরে চলা অনুষ্ঠানে ট্রাম্পের হোটেলটিকে প্রতিদিন ১ লাখ ৭৫ হাজার ডলার করে ভাড়া দেয়া হয়েছিল।

হোয়াইট হাউসের মুখপাত্রের কাছে মামলার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তবে মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দায়িত্ব পাওয়া কমিটি অবশ্য অলাভজনক তহবিলের টাকা অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। কমিটির দাবি, তহবিলের টাকা আইন মেনেই খরচ করা হয়েছে এবং যাবতীয় আর্থিক লেনদেন যথাযথ কর্তৃপক্ষকে দিয়ে নিরীক্ষা (অডিট) করানো হয়েছে।

সূত্র:  ডিডাব্লিউ বাংলা।

সম্পাদনা: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status