ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে জেরার মুখে ট্রাম্প কন্যা ইভাঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 7:54 PM

সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে জেরার মুখে ট্রাম্প কন্যা ইভাঙ্কা

সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে জেরার মুখে ট্রাম্প কন্যা ইভাঙ্কা

সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, চার বছর আগে বাবা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিল থেকে মোটা অঙ্কের অর্থ অপব্যবহারে ভূমিকা রেখেছেন তিনি।

ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল কার্ল রেসিনের কার্যালয় মঙ্গলবার ইভাঙ্কা ট্রাম্পকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেন। সেদিনই ইভাঙ্কা ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত জানুয়ারিতে কার্ল রেসিন এক মামলায় অভিযোগ করেন, চার বছর আগে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের অলাভজনক তহবিল থেকে বড় অঙ্কের টাকা পরিবারের স্বার্থে ট্রাম্পের রিয়েল এস্টেট ও অন্যান্য ব্যবসার কাজে লাগানো হয়।মামলার অভিযোগ অনুযায়ী, তখন করমুক্ত অলাভজনক তহবিলের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান আয়োজনের কমিটির সভা ওয়াশিংটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে আহ্বান করে। অভিষেকের দিনে ট্রাম্পের বড় তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিকের অভ্যর্থনা অনুষ্ঠানের জন্য সেই হোটেলকে তিন লাখ ডলারেরও বেশি দেয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়।

এ বছরের শুরুর দিকে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল কার্ল রেসিন বলেছিলেন, ‘‘আইন অনুযায়ী অলাভজনক তহবিলের টাকা আইনে বর্ণিত জনস্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় করার কথা, সেই টাকা কোনো ব্যক্তি বা কোম্পানির লাভের জন্য ব্যয় করা যায় না।’’ ধারণা করা হচ্ছে, ১০ লাখ ডলারেরও বেশি অর্থ ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসার কাজে লাগানো হয়েছে। সেই টাকা উদ্ধারের জন্যই মামলাটি করা হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্রের কাছে মামলার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তবে মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দায়িত্ব পাওয়া কমিটি অবশ্য অলাভজনক তহবিলের টাকা অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। কমিটির দাবি, তহবিলের টাকা আইন মেনেই খরচ করা হয়েছে এবং যাবতীয় আর্থিক লেনদেন যথাযথ কর্তৃপক্ষকে দিয়ে নিরীক্ষা (অডিট) করানো হয়েছে। সূত্র: রয়টার্স

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status