ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 7:50 PM

কুমিল্লায় মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার

কুমিল্লায় মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দি থেকে মাদক ব্যবসার দায়ে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে দাউদকান্দি থানাধীন মোটেল রোডের চেয়ারম্যান সুপার মার্কেটের অফিস কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, তিন ক্যান বিদেশি বিয়ার ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত পারভেজ আহমেদ (৩১) দাউদকান্দি থানাধীন চরচারুয়া এলাকার সাবেক চেয়ারম্যান মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দক্ষিণ দাউদকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। গ্রেফতারকৃত আরেকজন শামীম সরকার (২৭) কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন ষোলপাড়া এলাকার আবদুল হক সরকারের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেন, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মাদক ব্যবসা করতেন। তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status