ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
মুক্তিপণের জন্য ভাইকে অপহরণ, যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 6:39 PM

মুক্তিপণের জন্য ভাইকে অপহরণ, যুবক গ্রেফতার

মুক্তিপণের জন্য ভাইকে অপহরণ, যুবক গ্রেফতার

মৌলভীবাজারের জুড়ীতে এক শিশুকে অপহরণ করে চাচাতো ভাই। পরে মুক্তিপণ দাবি করা হয়। অবশেষে পুলিশ অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারী চাচাতো ভাইকে আটক করেছে।

জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ফখরুল ইসলামের শিশুপুত্র সোহান আহমদ (১১) মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় সোহানের বাবা জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র সোহানের চাচাতো ভাই জাহিদ হাসান মুন্না (২৫) ফখরুল ইসলামকে ফোন করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি তিনি জুড়ী থানাকে জানান। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মুন্নার অবস্থান নিশ্চিত হয়ে শ্রীমঙ্গল থানাকে বিষয়টি অবগত করে।

শ্রীমঙ্গল থানার ওসি আবদুছ ছালেকের নেতৃত্বে পুলিশ বুধবার বিকালে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু সোহানসহ মুন্নাকে আটক করে। রাতে তাদের জুড়ী থানায় হস্তান্তর করা হয়।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status