ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভারত বায়োটেকের ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 3:34 PM

ভারত বায়োটেকের ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু

ভারত বায়োটেকের ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু

ব্রিটেন ও রাশিয়া করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পর এবার ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড উদ্ভাবিত করোনার টিকা কো-ভ্যাকসিনের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে।

ভারতের ৬টি বড় শহর ছাড়াও দেশটির বিভিন্ন রাজ্যের জনবহুল জেলা ও থানা পর্যায়েও চলছে এই ট্রায়াল কার্যক্রম। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ রাজ্যটির ২৪টি জেলায় একযোগে চলছে টিকা কার্যক্রম।

কলকাতায় প্রথম ব্যক্তি হিসেবে এ টিকা নিয়েছেন নগর মেয়র ফিরহাদ হাকিম। এর আগে বুধবার (২ ডিসেম্বর) বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকর।

ভারতের তৈরি চারটি ভ্যাকসিনের মধ্যে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের কো-ভ্যাকসিনের অগ্রগতি সবচেয়ে বেশি। এখন পর্যন্ত এ ভ্যাকসিনটি ৬০ শতাংশ কার্যকর বলে দাবি করা হচ্ছে।

অন্যদিকে ভারতের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা আই.সি.এম.আর. জানিয়েছে, খুব বেশি প্রয়োজন না হলে, সবার এই ভ্যাকসিন নেয়ার দরকার পড়বে না।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status