ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 3:00 PM

গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বেড়ইল গ্রামে মাদকাসক্ত স্বামীর হাতে শ্বাসরোধে খুন হয়েছেন সুবর্ণা রানী (২৫) নামে এক স্ত্রী।

বুধবার (০২ ডিসেম্বর) রাতে কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সুবর্ণা রানী বগুড়ার আদমদিঘী উপজেলার কামার পুকুর গ্রামের রতন সরকারের মেয়ে।

এ ঘটনায় সুবর্ণার স্বামী জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামের সুবাস চন্দ্রের ছেলে হৃদয় চন্দ্রকে আটক করেছে পুলিশ।  

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৭ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার কামার পুকুর গ্রামের রতন সরকারের মেয়ে সুবর্ণার সঙ্গে বিয়ে হয় জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামের সুবাস চন্দ্রের ছেলে হৃদয় চন্দ্রের। অভিযোগ রয়েছে বিয়ের পর থেকেই মাদকাসক্ত ও বখাটে হৃদয় স্ত্রী সুর্বনাকে মারধর করতেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ তরে হত্যা করেন হৃদয়। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্বজনরা আটক করে ‘৯৯৯’ ফোন দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।  

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, অভিযুক্ত হৃদয় সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনী প্রক্রিয়া অব্যহত রয়েছে।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status