ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
সড়কে চাঁদাবাজি করলেই গ্রেফতারের নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 20 November, 2020, 2:31 PM

সড়কে চাঁদাবাজি করলেই গ্রেফতারের নির্দেশ

সড়কে চাঁদাবাজি করলেই গ্রেফতারের নির্দেশ

সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করলেই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএমপি সদর দফতরের কনফারেন্স রুমে পরিবহন মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের তিনি এ নির্দেশ দেন।

এছাড়া সড়কে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই তা ডাম্পিং করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, রাস্তায় চাঁদাবাজি করলে গ্রেফতার করতে হবে। রাস্তায় কোনো চাঁদা ওঠানো যাবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ ওঠানো যাবে। ড্রাইভারদের আইন মানার ক্ষেত্রে সচেতন করতে হবে।

পরিবহন মালিক সমিতির নেতারা ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা আনয়নে করণীয় সম্পর্কে আলোচনা করেন। মালিক সমিতির নেতারা চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএর সীমাবদ্ধতা ও জটিলতা উল্লেখপূর্বক বিষয়টি সুনজরে দেখার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান।

সভায় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামনা করেন।

সম্পাদনায়:  খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status