ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বিশ্ব শিশু দিবস উপলক্ষে লাইকির নতুন ক্যাম্পেইন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 November, 2020, 1:58 PM

বিশ্ব শিশু দিবস উপলক্ষে লাইকির নতুন ক্যাম্পেইন

বিশ্ব শিশু দিবস উপলক্ষে লাইকির নতুন ক্যাম্পেইন

বিশ্ব শিশু দিবস উদযাপনে আজ থেকে লাইকি বাংলাদেশ 'জাস্ট কিডিং’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় লাইকি ব্যবহারকারীরা ভিডিও তৈরি  করে  #চিলড্রেনসডে (#ChildrensDay) লিখে শেয়ার দিয়ে পুরস্কার জিতে নিতে পারবেন।

লাইকি ব্যবহারকারীরা ভিডিও তৈরি করার ক্ষেত্রে নিজেদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন। এই ক্যাম্পেইনটি আয়োজনের উদ্দেশ্য ব্যবহারকারীদের শৈশব স্মৃতি ফিরিয়ে আনা এবং কিছুদিনের জন্য শিশুদের মতো কাজ করা।

শিশুদের চেহারা এবং শিশুসুলভ সরলতার সাথে মিল রেখে ব্যবহারকারীরা তাদের লুক পরিবর্তন করে এর মাধ্যমে মজার ভিডিও তৈরি করতে পারবেন। ব্যবহারকারীরা শিশুদের কণ্ঠে ঠোঁট মিলিয়ে কথাও বলতে পারবেন এবং শিশুদের অনুকরণ করার অভিনয়ও করতে পারবেন।  এছাড়াও, ব্যবহারকারীরা মজার ভিডিও তৈরি করতে বিশ্ব শিশু দিবসের স্টিকার ব্যবহার করতে পারবেন। যার মাধ্যমে তারা নিজেদের শিশুসুলভ সত্তার প্রকাশ ঘটাতে পারবেন।

এ ক্যাম্পেইনে লাইকি বাংলাদেশ ৪০ জন শীর্ষ বিজয়ী নির্বাচন করবে এবং বিজয়ীদের টি-শার্ট, ব্যাগ ও ব্যাকড্রপের মতো অফিশিয়াল মার্চেন্ডাইজ এবং ৫০ মার্কিন ডলার বোনাস দেয়ার মাধ্যমে পুরস্কৃত করা হবে। ফল ঘোষণার ৬০ দিনের মধ্যে বিজয়ীদের কাছে পুরস্কার পৌঁছানো হবে এবং ৩০ দিনের মধ্যে বোনাস ব্যবহারকারীর অ্যাকাউন্টে যোগ হবে।

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও টয়া এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন। এ ক্যাম্পেইনের অংশ হতে পেরে সাবিলা নূর বলেন, ‘এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রত্যেকেই মজা করার মাধ্যমে তাদের শৈশবে ফিরে যেতে পারবেন। শিশুরা আমাদের জীবনে এক অদ্ভুত আনন্দ ও উদ্দীপনা নিয়ে আসে। আমার প্রত্যাশা অনেক মানুষই এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন।’

এ নিয়ে লাইকি বাংলাদেশের হেড অব অপারেশন জয় বলেন, ‘সমাজে বিশ্ব শিশু দিবসের তাৎপর্য প্রাসঙ্গিক করে তুলতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এজন্য, আমরা চাই, শিশুরা আমাদের জীবনে যে আনন্দ ও সরলতা বয়ে আনে তরুণরা তা উদযাপন করুক। এ ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবহারকারীরা সৃষ্টিশীল সব ভিডিওর মাধ্যমে তাদের শৈশবের স্মৃতি শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে তারা দারুণ কিছু মুহূর্ত উপভোগ করবেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status