ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ক্যালিফোর্নিয়ায় কারফিউ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 November, 2020, 12:24 PM

ক্যালিফোর্নিয়ায় কারফিউ

ক্যালিফোর্নিয়ায় কারফিউ

ক্যালিফোর্নিয়ায় সীমিত সময়ের জন্য কারফিউ জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যব্যবস্থা হুমকির মুখে পড়ায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজ এ ঘোষণা দিয়েছেন।

নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার (২১ নভেম্বর) থেকে শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কাজ না থাকলে ঘরে থাকার অনুরোধ করা হয়েছে। তবে এই সময়ের ভেতর যদি পরিস্থিতির উন্নতি না ঘটে তবে এই কারফিউ আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার ৫৮টি কাউন্টির ৪১টি কাউন্টিতেই এই কারফিউ বহাল থাকবে বলে জানানো হয়েছে।
 
কারফিউটি রাজ্যের প্রায় ৪০ মিলিয়ন বাসিন্দার ৯৪ শতাংশের জন্য প্রযোজ্য হবে। ক্যালিফোর্নিয়ার হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি ড. মার্ক গালি বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে বলেন, আমরা জনগণকে ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়িতে থাকতে অনুরোধ করছি।  

ক্যালিফোর্নিয়ার পাবলিক হেলথ অফিসার এরিকা প্যান বলেন, মহামারিকে রুখতে আমরা ক্যালিফোর্নিয়ার মানুষকে তাদের দৈনন্দিন অভ্যাসকে পরিবর্তনের অনুরোধ জানাচ্ছি। এই জটিল সময়ে আমাদের শক্ত থাকতে হবে, কঠিন সব সিদ্ধান্তও নিতে হবে। একসঙ্গে সামাজিকভাবে যোগাযোগ ঠিক রেখে শারীরিক দূরত্ব বাড়াতে হবে।

যুক্তরাষ্ট্রে গত কয়েক দিনের তুলনায় আক্রান্ত এবং মৃত্যুর হার বেড়েছে। নতুন করে এক হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৫ হাজারের বেশি। তিনি মনে করেন, দেশজুড়ে কার্যকর লকাডাউনই পারে আক্রান্ত এবং মৃত্যুর হার ঠেকাতে। আসছে শীতে যুক্তরাষ্ট্রে একদিনেই ২ লাখ মানুষ করেনায় আক্রান্ত হতে পারে- এমন সতর্কবার্তা দিয়ে সবাইকে প্রস্তুত থাকার নিদের্শ দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া বাইডেনের কোভিড উপদেষ্টা ডা. মাইকেল অস্টারহোলম।

ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বাইডেনের এ উপদেষ্টা জানান, চীনের পেছনে না লেগে তখন এ মহামারি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিলে আজ এমন পরিণতি দেখতে হতো না যুক্তরাষ্ট্রকে। তবে এখন যে লকডাউন হতে চলছে তাতে কোন মার্কিন নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবেন না। কোনো ব্যবসায়ী যেন তার কর্মস্থল বন্ধ করে অর্থনৈতিক সংকটে না পড়ে। দেশ যেন মন্দায় না ডুবে যায়। সূত্র- লস এঞ্জেলস টাইমস, এবিসি নিউজ

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status