ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
১১৪ বছরের ইতিহাসে ব্যস্ততম মাস কাটাল লস অ্যাঞ্জেলস বন্দর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 November, 2020, 10:47 AM

১১৪ বছরের ইতিহাসে ব্যস্ততম মাস কাটাল লস অ্যাঞ্জেলস বন্দর

১১৪ বছরের ইতিহাসে ব্যস্ততম মাস কাটাল লস অ্যাঞ্জেলস বন্দর

করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে চেষ্টা করছে বিশ্ব অর্থনীতি। গতি ফিরতে শুরু করেছে বন্দরগুলোতেও। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ব্যস্ততম লস অ্যাঞ্জেলস বন্দরে মোট ৯ লাখ ৮০ হাজার ৭২৯টি বিশ ফুটের কন্টেইনার (টিইইউ) হ্যান্ডলিং হয়েছে, যা বন্দরটির ১১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

লস অ্যাঞ্জেলস বন্দর প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে, গত অক্টোবরে ২০১৯ সালের একই সময়ের তুলনায় এ বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ২৭ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে গত আগস্টের ৯ লাখ ৬১ হাজার ৮৩৩টি কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ডও ভেঙেছে গতমাসে।

চলতি বছরের অক্টোবরে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য নিয়ে লস অ্যাঞ্জেলস বন্দরে কন্টেইনার এসেছে ৫ লাখ ৬ হাজার ৬১৩টি। রপ্তানিপণ্য নিয়ে বন্দর ছেড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৩৬টি কন্টেইনার।


তবে ২০১৯ সালের অক্টোবরের তুলনায় গতমাসে লস অ্যাঞ্জেলস বন্দরে খালি কন্টেইনার বেড়েছে ৩৯ দশমিক ৩ শতাংশ। এ মাসে ৩ লাখ ৩০ হাজার ১৮০টি খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছে বন্দরটিতে।

এরপরও ২০১৯ সালের তুলনায় চলতি বছরের প্রথম ১০ মাসে লস অ্যাঞ্জেলস বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে অন্তত ৫ দশমিক ৩ শতাংশ কম।

বন্দর কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, সেখানে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ বাড়লেও এর সঙ্গে বাণিজ্যিক ভারসাম্যহীনতার উদ্বেজনক চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

বন্দরটির নির্বাহী পরিচালক জিন সেরোকা বলেছেন, লস অ্যাঞ্জেলেসে আমদানি হওয়া প্রতি সাড়ে তিন কন্টেইনারের মধ্যে মাত্র একটি যুক্তরাষ্ট্রের রপ্তানিপণ্য নিয়ে বন্দর ছাড়ছে। এমন একমুখী বাণিজ্য আমেরিকানদের কাজে ফেরাবে না। এতে সরবরাহ ব্যবস্থার কৌশলগত চ্যালেঞ্জ বাড়ছে।

সম্পাদনায়:  খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status