ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
স্পিকারের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 11:24 PM

স্পিকারের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, করোনার সময়ে বাংলাদেশে অনুষ্ঠেয় সংসদ অধিবেশন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, অভিবাসন ইস্যু, এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতি প্রভৃতি নিয়ে আলোচনা করেন তারা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, করোনাকালীন সময়ে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে অনুষ্ঠেয় অধিবেশনে কোভিড পরীক্ষাসহ সব কার্যক্রমে সতর্কতা অবলম্বন করা হয়েছে। রাষ্ট্রদূত নাথালি শিউআখ এ সময় সব ধরনের সতর্কতা মেনে সফলতার সঙ্গে অধিবেশন সম্পন্ন করায় স্পিকারের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত নাথালি শিউআখ রাজনীতিসহ সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ, করোনাকালীন সময়ে সরকারের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টা এবং এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।

স্পিকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সুইজারল্যান্ডের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। নাথালি শিউআখ বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: রেদুয়ান রেদুম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status