ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইরানের সঙ্গে আজারবাইজানের সীমান্ত শান্তি ও বন্ধুত্বের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 3:40 PM

ইরানের সঙ্গে আজারবাইজানের সীমান্ত শান্তি ও বন্ধুত্বের

ইরানের সঙ্গে আজারবাইজানের সীমান্ত শান্তি ও বন্ধুত্বের

আর্মেনিয়ার কাছ থেকে সদ্য উদ্ধারকৃত জাব্রাইল জেলা পরিদর্শন করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

মঙ্গলবার উদ্ধারকৃত এলাকা পরিদর্শকালে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম বলেছেন, ইরানের সঙ্গে আমাদের দেশের সীমান্ত হচ্ছে শান্তি ও বন্ধুত্বের। খবর আনাদোলুর।

জাব্রাইল জেলাটি ইরান সীমান্তে অবস্থিত। নাগোরনো-কারাবাখ যুদ্ধে এই জেলার ব্যাপক ক্ষতি হয়েছে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

জাব্রাইল জেলা পরিদর্শনের সময় আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, এই জেলাকে আবারও গড়ে তোলা হবে এবং এই অঞ্চল প্রাণবন্ত হয়ে উঠবে।

ইরান সীমান্তের কাছের এই জেলাটি ১৯৯৩ সালে দখল করে নিয়েছিল আর্মেনিয়া। এর পর সম্প্রতি আর্মেনিয়ার দখল থেকে এই জেলাটিকে মুক্ত করেছে আজারবাইজানের সামরিক বাহিনী।

১০ নভেম্বর রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া ও আজারবাইজান কারাবাখে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। এ দুই দেশের স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, আর্মেনিয়া দখলীকৃত অগদাম, লাচিন ও কালবাজার এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তর করবে।

চুক্তি অনুযায়ী কারাবাখ অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য আজারবাইজানের লাচিনকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি পাবে আর্মেনিয়া।

তবে এর বিনিময় আর্মেনিয়াও আজারবাইজান ও নাখচিভান প্রজাতন্ত্রের মধ্যে পণ্য আনা-নেয়ার জন্য করিডোর সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status