ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার কঠোর লকডাউনে যাচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 3:21 PM

এবার কঠোর লকডাউনে যাচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়া

এবার কঠোর লকডাউনে যাচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়া

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে ৬ দিনের ‘কঠোর’ লকডাউনে যাচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়া। দেশটির এ রাজ্যে গত রোববার একজনের করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত ৩৬ জন শনাক্ত হয়েছেন। এটি গত ৬ মাসের মধ্যে রাজ্যটিতে স্থানীয়ভাবে প্রথম কমিউনিটি সংক্রমণ।

এ বিষয়ে রাজ্যের কর্তৃপক্ষ বলছে, শুরুতেই এর সংক্রমণ রোধে সার্কিট ব্রেকার ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে ৩৬ জনের আক্রান্তের খবরে ‘সার্কিট ব্রেকার’ লকডাউনে যাওয়াকে ছোট সমস্যার বড় সমাধান হিসেবে উল্লেখ করা হয়েছে।

বুধবার মধ্যরাত থেকে এ লকডাউন কার্যকর হবে। মাত্র এক সপ্তাহ আগেই করোনার দ্বিতীয় ঢেউ প্রতিহত করতে এর প্রতিবেশী রাজ্য ভিক্টোরিয়াতেও লকডাউন জারি করা হয়। যদিও করোনার শুরু থেকেই অস্ট্রেলিয়া এর প্রতিরোধে যথার্থই ভূমিকা রেখেছিল। দেশটির রাজ্যেগুলোর প্রধানরাও নিয়েছিলেন কার্যকরী পদক্ষেপ। ভাইরাসের সংক্রমণ রোধে দেশটিতে বন্ধ রাখা হয়েছিল ব্যবসা প্রতিষ্ঠান, সীমান্ত এলাকাসহ জনসমাগম।

এ বিষয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজ্য প্রধান স্টেপেন মার্শাল বলেছেন, ভাইরাসের সংক্রমণ রোধে আবারও চ্যালেঞ্জ নিতে হবে। এটার (করোনার দ্বিতীয় ঢেউ) শুরুতেই আমাদের সার্কিট ব্রেকার প্রয়োজন। বয়স্ক, অসহায়সহ আমাদের পুরো সম্প্রদায়কে রক্ষা করতে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status