ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবপত্নীর নীরব প্রতিবাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 10:09 PM

সাকিবপত্নীর নীরব প্রতিবাদ

সাকিবপত্নীর নীরব প্রতিবাদ

গত কিছুদিন ধরে একের পর এক ঘটনা ঘটে চলছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে। এই গ্রহের সেরা অল-রাউন্ডার এর আগেও নানারকম বিতর্কে জড়িয়েছেন। এবার এক বছর নিষেধাজ্ঞা শেষে দেশে ফেরার পর তাকে ঘিরে শুরু হয়েছে তিনটি বিতর্ক। দেশে ফেরার পরদিন করোনাবিধি না মেনে একটি সুপারশপ উদ্বোধন করা থেকে বিতর্কের শুরু।

এরপর কলকাতা যাওয়ার পথে বেনাপোলে সাকিবের হাত লেগে এক ভক্তের মোবাইল পড়ে যাওয়া নিয়ে বিতর্কের পালে আরও হাওয়া লাগে। বিতর্ক হিমালয়ের চূড়ায় পৌঁছায় সাকিবের কলকাতায় পূজা উদ্বোধনের খবরে। এজন্য তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় 'পূজা উদ্বোধন করিনি' বলে ক্ষমাও চান সাকিব। এতগুলো বিষয় নিয়ে এতদিন নিশ্চুপ ছিলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।

আজ অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। সোশ্যাল সাইটে জানালেন নীরব প্রতিবাদ। শিশির তার ভেরিফায়েড পেইজে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে একটি জাহাজ সমুদ্রে ভাসছে। কিন্তু একটি মুঠোফোন বাঁকা করে ধরে এমনভাবে জাহাজটির ছবি নেওয়া হয়েছে, যাতে মনে হচ্ছে সেটি পানিতে ডুবে যাচ্ছে! ক্যাপশনে কিছুই লিখেননি শিশির। শুধুমাত্র একটি হাসির ইমোজি দিয়েছেন।

শিশিরের পোস্ট করা ছবির মর্মার্থ অনুধাবন করা কঠিন নয়। সোশ্যাল সাইট এখন হয়ে গেছে গুজবের আখড়া। একটি বিষয়কে পুরো উপস্থাপন না করে আংশিক এবং বিকৃত করে উপস্থাপনের মাধ্যমে গুজবের জন্ম নেয়। এই কারণে আসল ঘটনা থেকে যায় পর্দার আড়ালে। মূল ঘটনা বিকৃত করে প্রকাশ করায় দেশে নিয়মিতই একের পর এক দুর্ঘটনা ঘটছে। সোশ্যাল সাইট ব্যবহারকারীরা কমেন্টে লিখছেন, 'চমৎকার প্রতিবাদ ভাবী'।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status