ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
যৌন দৃশ্যের সময় নার্ভাস ছিলাম: সানায়া মালহোত্রা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 7:10 PM

যৌন দৃশ্যের সময় নার্ভাস ছিলাম: সানায়া মালহোত্রা

যৌন দৃশ্যের সময় নার্ভাস ছিলাম: সানায়া মালহোত্রা

বলিউড অভিনেত্রী সানায়া মালাহোত্রা। সম্প্রতি এই অভিনেত্রীর ‘লুডো’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে একটি যৌন দৃশ্যে তাকে দেখা গেছে।

সিনেমারে গল্পে আদিত্য ও সানায়া প্রেমিক-প্রেমিকা। তাদের একটি যৌন দৃশ্যও রয়েছে। দৃশ্যটি ধারণ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সানায়া বলেন, ‘যদি চিত্রনাট্যে প্রয়োজন হয়, এ ধরনের দৃশ্যে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই। তবে এটি যে খুবই স্বস্তিকর মুহূর্ত ছিল তা কিন্তু না। দ্বিধা কাজ করছিল এবং নার্ভাস ছিলাম। কারণ সেটে অনেক মানুষ ছিল। লাইট, ক্যামেরা আরো নার্ভাস করছিল।’

আদিত্য রায় কাপুরের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘তার সঙ্গে আমার ঠিকমতো পরিচয় ছিল না। কিন্তু যখন জানতে পারলাম আদিত্য অভিনয় করছে তখন খুশি হয়েছিলাম। তিনি খুবই ভালো অভিনেতা এবং দেখতেও অনেক সুন্দর। এরকম ভালো ও সুদর্শন অভিনেতার সঙ্গে কে অভিনয় করতে চাইবে না? আমি খুশি, তবে আমার অন্য বন্ধুরা আরো বেশি খুশি।’

গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছে ‘লুডো’। দর্শক-সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এটি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status