ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাস
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 1:32 PM

আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাস

আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারাদেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উত্তরাঞ্চলের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এর বর্ধিতাংশ অবস্থান করছে বঙ্গপোসাগরের উত্তরপূর্বাংশে অবস্থান করছে। আগামীকাল ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এদিকে,আজ তেুঁতুলিয়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে।  তবে আগামী তিন দিনে আবহাওয়ার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status