ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ফ্রেমে শ্রাবন্তী নেই, কাকে নিয়ে পাহাড়ে ঘুরতে গেলেন রোশন?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 9:36 AM

ফ্রেমে শ্রাবন্তী নেই, কাকে নিয়ে পাহাড়ে ঘুরতে গেলেন রোশন?

ফ্রেমে শ্রাবন্তী নেই, কাকে নিয়ে পাহাড়ে ঘুরতে গেলেন রোশন?

দিন কয়েক আগেই শ্রাবন্তীর সঙ্গে রোশনের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। আগ বাড়িয়ে খোদ রোশন সিং-ই মুখ খুলেছিলেন যে, দুর্গাপুজোর আগে থেকেই নাকি তাঁরা আলাদা থাকছেন। তাহলে কি ফের শ্রাবন্তীর সংসারে চিড় ধরল? এমন আশঙ্কাই প্রকাশ করেছেন অনেকে। কানাঘুষো এমন বহু গুঞ্জনই শোনা যাচ্ছে, আর তার মাঝেই ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে রোশন যেন গুঞ্জনের যজ্ঞে ঘৃতাহূতি দিলেন! কোনও পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়েছেন রোশন। সেখান থেকেই ছবি পোস্ট করেছেন। তবে সেই ছবি সেলফি নয়, অন্য কেউ যে তুলে দিয়েছে তা একেবারে স্পষ্ট! কে সেই ব্যক্তি? কার সঙ্গেই বা ঘুরতে গিয়েছেন রোশন? ইনস্টাগ্রামে ছবি দেখে এমন বহু প্রশ্নই চাড়া দিয়েছে।

সেসব প্রশ্নের উত্তর অবশ্য এখনই খুঁজে পাওয়া দায়! দুজনেই দুজনকে আনফলো করেছেন সোশ্যাল মিডিয়া থেকে। দম্পতির একসঙ্গে সব ছবিও উধাও সোশ্যাল সাইট থেকে। আর এসবের মাঝেই রোশনের পাহাড়ে ঘুরতে যাওয়ার ছবি যেন নতুন করে গুঞ্জনের জন্ম দিল। প্রসঙ্গত শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই ট্রোল-মিমের অন্ত নেই। শ্রাবন্তী যদিও আগ বাড়িয়ে সেসব নিয়ে মুখ খোলেননি। রোশনও আর বিস্তারিত জানাননি।

সদ্য পোস্ট করা ছবিতে রোশনকে দেখা গিয়েছে পাহাড়ি অঞ্চলে ঝরনার সামনে দাঁড়িয়ে থাকতে। তাহলে কি দুজনের থেকে দুজন আলাদা থাকতে কিছুদিন ব্রেকের জন্যই পাহাড়ে বেড়াতে গেলেন রোশন? এই বিষয়ে কিন্তু সেলেব দম্পতির দুজনেই আপাতত মুখে কুলুপ এঁটেছেন। তবে তিন তিনবার বিবাহ-বিচ্ছেদ যে ভীষণই বেদনাদায়ক, শ্রাবন্তীর পাশে দাঁড়িয়ে সেকথাও কিন্তু বলছেন অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status