ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাহুবলে কলেজছাত্রকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ১৬ জনের বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 November, 2020, 9:55 AM

বাহুবলে কলেজছাত্রকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ১৬ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে কলেজছাত্রকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ১৬ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের বাহুবলে চোর দাবি করে খুঁটির সঙ্গে বেঁধে বৃন্দাবন সরকারি কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র ফয়সাল মিয়াকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাকে নির্যাতন করার ভিডিও রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

পুলিশ বলছে, তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে তরুণীর স্বজনেরা এমনটা করেছেন। পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই কলেজছাত্রকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নির্যাতিত ফয়সল চুনারুঘাট উপজেলার হাসেরগাঁও গ্রামের আহসান উল্ল্যার ছেলে। তিনি বৃন্দাবন সরকারি কলেজের অনার্স (গণিত বিভাগ) চতুর্থ বর্ষের ছাত্র ও কোরআনের হাফেজ। এ ঘটনায় সোমবার দুপুরে নির্যাতিত কলেজ ছাত্রের মা রাবিয়া খাতুন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল হাইয়ের স্ত্রী জাহানারা আক্তার লিপিকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখসহ ১৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এরপ্রেক্ষিতে পুলিশ দ্বিমুড়া গ্রামের মূল অভিযুক্ত সালাউদ্দিন (৫২) ও মঈন উদ্দিন (৪০) নামে দুইজনকে গ্রেফতার করেছে।
বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মা-মেয়েসহ অন্য আসামিরা পলাতক আছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফয়সালের বাড়ি চুনারুঘাট উপজেলায়। বাহুবল উপজেলার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে ওই তরুণী মুঠোফোনে ফয়সালকে ডেকে তাদের বাড়িতে নেন। এরপর তার আত্মীয়স্বজন ‘চোর’ আখ্যা দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফয়সালকে নির্যাতন করেন। পরে তরুণীর পরিবারের পক্ষ থেকে বাহুবল থানায় খবর দিয়ে জানানো হয় যে তারা চোর ধরেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে এটি চুরির নয়, প্রেম সংক্রান্ত ঘটনা। পরে পুলিশ ফয়সালের পরিবারকে খবর দিয়ে তাকে তাদের কাছে হস্তান্তর করে। স্বজনেরা তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে রবিবার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status