ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝুঁকিতে অবিবাহিতরা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 11:43 PM

ঝুঁকিতে অবিবাহিতরা!

ঝুঁকিতে অবিবাহিতরা!

সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, মহামারি করোনাভাইরাসের ঝুঁকি ঠেকাতে পারে বিয়ে। অবিবাহিতদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার উচ্চতর ঝুঁকি দেখছেন গবেষকরা।

সমীক্ষায় দেখা যায়, যাদের আয় কম, নিম্ন স্তরের পড়াশোনা, অবিবাহিত এবং নিম্ন-মধ্যম আয়ের দেশে জন্মগ্রহণ করেছেন এসব পুরুষরাই মহামারি করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন।

নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত এক গবেষণায় ড্রেফাহল ব্যাখ্যা করেছেন, আয় এবং পড়াশোনার দৌড় কম পুরুষদের করোনা দেখা দিচ্ছে। একজন পুরুষের স্বল্প আয় এবং নিম্ন স্তরের শিক্ষার ফলে করোনা থেকে মারা যাওয়ার ঝুঁকিপূর্ণ কারণও রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হওয়ার পেছনে অবিবাহিত নারী ও পুরুষের অসচেতন ও অগোছালো জীবনযাত্রাও কিছুটা দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর নিজের ও প্রিয়জনের প্রতি যত্নবান ও সচেতন হতে এই সমস্যার সমাধান হতে পারে বিয়ে।

গবেষক সোভেন ড্রেফাহল বলেন, করোনা সম্পর্কিত বিতর্ক এবং সংবাদগুলো বিভিন্ন পৃথক ঝুঁকিপূর্ণ কারণের স্বতন্ত্র প্রভাব রয়েছে। এই গবেষণাটি সুইডেনে ২০ বছর বা তার বেশি বয়সীদের পর্যবেক্ষণ করে যে তথ্য উঠে এসেছে এবং সুইডিশ জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ বোর্ডের তথ্যের ভিত্তিতে করা হয়েছে সমীক্ষা।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status