ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণ চেষ্টা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 November, 2020, 11:03 PM

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণ চেষ্টা

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণ চেষ্টা

ময়মনসিংহে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে অপু (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। অপু ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা।

সে শিশুটির প্রতিবেশি চাচা বলে জানা গেছে। এ ঘটনায় সোমবার (২ নভেম্বর) বিকেলে অপুকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, রোববার রাত ১০টার দিকে নগরীর মালগুদাম এলাকায় ৮ বছরের শিশুকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে প্রতিবেশী চাচা অপু তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

পরে ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে অপু পালিয়ে যায়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে শিশুকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আজ (২ অক্টোবর) দুপুরে শিশুর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনার পর থেকেই অপু পালিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status