ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 4:13 PM

অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

মায়ের বকাঝকায় অভিমান করে রাজধানীর মগবাজারে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম- আহির বিশ্বাস (১৫)।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহিরের মামা তাপস কান্তি বলেন, আহির মির্জাপুর ভারতশ্বরী হোমস স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। সকালে ওর মায়ের কাছে থেকে মোবাইলে ফোন পাই, আহির রুমের দরজা খুলছে না। পরে মগবাজারে ওদের বাসায় যাই। গিয়ে দেখি দরজা বন্ধ করে রেখেছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

তিনি আরও জানান, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বাসাতেই থাকত আহির। ঠিকমতো পড়ালেখা করত না। গত রাতে ওর মা বকাঝকা করেছে। সে কারণে অভিমানে আত্মহত্যা করেতে পারে আমাদের ধারণা।

তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার শষিকর গ্রামে। স্থানীয় ডা. রঞ্জিত বিশ্বাসের মেয়ে। তার বাবা ব্রাক্ষণবাড়িয়ায় কর্মরত আছেন। বর্তমানে মগবাজার গাবতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তার এক ভাইও। আহির পরিবারের বড় সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status