জমকালো বিয়ে ও হলুদ অনুষ্ঠানের পর এবার রিসিপশনে নজরকাড়া ঝলক দেখালেন তামিলের এই হিট নায়িকা। রবিবার প্রকাশ্যে এসেছে কাজল-গৌতমের বিবাহোত্তর সংবর্ধনার ছবি।
রবিবার এ অভিনেত্রীকে সোনালি রঙের এমব্রয়ডারি করা ভারী লেহেঙ্গা, গলায় চোকার ও হাতে চূড়া পরে থাকতে দেখা যায়। অনুষ্ঠানে কাজলের স্বামী ব্যবসায়ী গৌতম কিচলু কালো ব্লেজার, শার্ট ও প্যান্ট পরেন।
মুম্বইয়ের চার্চগেটের কাছে এক পাঁচতারা ভেন্যুতে বসেছিলো গৌতম-কাজলের দু-দিন ব্যাপী বিয়ের আসর। ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতমের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী কাজল। বিয়ের আগের দিন বাড়িতে অনুষ্ঠিত হয় কাজলের গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান। গায়ে হলুদের অনুষ্ঠানে ট্রাডিশন মেনে হলুদ সাবেকি পোশাক আর ফুলের সাজে সাজেন হবু কনে।
গৌতমের ইনস্টাগ্রাম প্রোফাইল অনুসারে ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি।ডিসার্ন লিভিং নামের একটি ডিজাইনিং সংস্থার কর্ণধার তিনি।