ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মামলার পর পুলিশকে গালাগাল করে আসামিকে ছাড়িয়ে নিলেন তরুণী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 2:56 PM

মামলার পর পুলিশকে গালাগাল করে আসামিকে ছাড়িয়ে নিলেন তরুণী

মামলার পর পুলিশকে গালাগাল করে আসামিকে ছাড়িয়ে নিলেন তরুণী

নিজের করা শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার আসামিকে নিজ জিম্মায় থানা থেকে ছাড়িয়ে নিলেন নিজেকে মডেল ও অভিনেত্রী পরিচয় দেয়া এক তরুণী। আসামিকে থানা থেকে ছাড়ানোর আগে পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার ও রাস্তায় শুয়ে পুলিশকে গালিগালাজ করেন তিনি।

রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর কাকরাইলের সেগুনবাগিচা রোডের রমনা মডেল থানায় এ ঘটনা ঘটে।


রমনা থানায় খোঁজ নিয়ে জানা যায়, নিজেকে মডেল ও অভিনেত্রী পরিচয় দেয়া ওই তরুণী সিদ্ধেশ্বরী এলাকার মৌচাক মার্কেটের পাশে থাকা এক ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেন। মামলার অভিযোগে তিনি লিখেছেন, ছেলেটি নানা প্রলোভন দেখিয়ে তার শ্লীলতাহানি করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, নানা প্রলোভনে ওই তরুণীকে ২০১২ সাল থেকে শ্লীলতাহানি করে আসছেন ওই ছেলে। এ বছরও একবার শ্লীলতাহানি করেছেন। তবে এই দীর্ঘ আট বছর কেন তিনি শ্লীলতাহানির মামলা করেননি-এ বিষয়ে পুলিশকে কোনো সদুত্তর দিতে পারেননি ওই তরুণী।

তরুণীর অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। রোববার দুপুরে আসামি গ্রেপ্তারের পর থানায় আসেন তরুণী। ছেলেটির কাছ থেকে টাকা আদায় করে দিতে পুলিশের কাছে আবদার করেন। তবে পুলিশ সাফ জানিয়ে দেয়, ‘মামলা হয়েছে, আসামিও ধরা হয়েছে। পরবর্তী কার্যক্রম আদালতের।’

পুলিশের কথায় মন গলেনি তার। তরুণীর দাবি, গ্রেপ্তার নয় বরং তাকে মোটা অংকের টাকা আদায় করে দিতে হবে পুলিশকে। একপর্যায়ে পুলিশ রাজি না হলে পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি। রাস্তায় শুয়ে পুলিশকে গালিগালাজ করেন। পরে নিজ জিম্মায় আসামিকে থানা থেকে নিয়ে যান।

ঘটনার বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমরা মেয়েটির অভিযোগের ভিত্তিতে মামলা নিই। আসামি ধরার পর তিনি থানায় এসে বলেন, আসামিকে ছেড়ে দিতে হবে। পাশাপাশি আসামি থেকে টাকা আদায় করে দিতে হবে। তবে আমরা সাফ জানিয়ে দিই যে, টাকা আদায়ের কাজ পুলিশের নয়। একপর্যায়ে রাতে ওই তরুণী রাস্তায় শুয়ে সিনক্রিয়েট করেন। রাত ১টার সময় নিজ জিম্মায় ওই আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status