ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জিকে শামীমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ নভেম্বর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 12:54 PM

জিকে শামীমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ নভেম্বর

জিকে শামীমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ নভেম্বর

রাজধানীর গুলশান থানায় করা মানি লন্ডারিং মামলায় জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১০ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার (০২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে, গত ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে আদালতে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শামীম তার দেহরক্ষীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নিজ নামে লাইসেন্স করা অস্ত্র প্রকাশ্যে বহন, প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসাসহ স্থানীয় টার্মিনাল, গরুর হাট-বাজারে চাঁদাবাজি করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়েছেন।

একই সঙ্গে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। ওই ঘটনায় ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করে র‌্যাব।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status