ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাভাইরাসে ভারতে একদিনে আরও ৪৯৬ প্রাণহানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 12:19 PM

করোনাভাইরাসে ভারতে একদিনে আরও ৪৯৬ প্রাণহানি

করোনাভাইরাসে ভারতে একদিনে আরও ৪৯৬ প্রাণহানি

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৩০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৮২ লাখ ২৯ হাজার ৩১৩ জন।

এই সময়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৬ জন। এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬০৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ২৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৭৫ লাখ ৪৪ হাজার ৭৯৮ জন।

সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে। খবর এএনআই।

ভারতে এ পর্যন্ত যত কোভিড রোগী মারা গেছে, তার মধ্যে ৪৪ হাজার জনের মৃত্যু মহারাষ্ট্রে রাজ্যে। তামিলনাড়ু ও কর্নাটকে মোট মৃত্যু ১১ হাজারের বেশি।

উত্তরপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ, দিল্লি এবং পশ্চিমবঙ্গে তা সাত হাজারের আশপাশে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status