ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিনয়কে বিদায় জানাবো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 11:10 AM

অভিনয়কে বিদায় জানাবো

অভিনয়কে বিদায় জানাবো

জাজ মাল্টিমিডিয়ার নায়িকা হয়ে শোবিজ পাড়ায় যাত্রা শুরু করেন চিত্রনায়িকা জলি। একে একে অভিনয় করেন ‘অঙ্গার, ‘নিয়তি’ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে। অল্প ক’দিনেই হয়ে ওঠেন দর্শকপ্রিয় অভিনেত্রীদের একজন। অভিনয় নিয়ে যখন তুমুল ব্যস্ত, তখন হুট করেই আড়ালে চলে যান জলি। এরপর নেই কোনো খবরে।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত আছেন তিনি। বর্তমানে শ্বশুরবাড়ি বগুড়ায় অবস্থান করছেন। সংসার ব্যস্ততার কারণেই অভিনয়ে সময় দিতে পারছেন না এই অভিনেত্রী।

দৈনিক আমাদের সময় অনলাইনকে চিত্রনায়িকা জলি বলেন, ‘আপাতত সংসার নিয়েই ব্যস্ত আছি। হাতে “অফিসার রিটার্নস” ছবির কাজ আছে। আর “ডেঞ্জার জোন”র কাজটি শেষ করেছি বেশ কিছুদিন আগেই। ছবির শুটিংয়ে ফিরতে একটু সময় লাগবে আমার। আসলে বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন চায় না আমি সিনেমায় কাজ করি। তাই অভিনয়ে এখন সময় দেওয়া হয় না। তবে সিনেমা জগতের মানুষজনের সঙ্গে যোগাযোগ আছে। প্রায়ই তাদের সঙ্গে কথা হয়।’

তাহলে কি অভিনয়কে বিদায় জানাচ্ছেন এই অভিনেত্রী? উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেইনি। আর শুরু থেকেই কিন্তু আমি খুব বেছে বেছে কাজ করেছি। যে কারণে আমার কাজের সংখ্যাও অনেক কম। হতে পারে এভাবেই কাজ করব। আবার হতে পারে অভিনয়কে বিদায় জানাবো।’

জলি আরও বলেন, ‘সংসার আর সিনেমা দুইটা ভিন্ন জগৎ। আমি ছোটবেলা থেকেই পরিবারকে গুরুত্ব দিয়ে আসছি। যেহেতু এখন পরিবারের মানুষজনরা চাচ্ছেন না, আমি সিনেমায় কাজ করি। তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অভিনয় থেকে দূরে আছি।’

ক্যারিয়ার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জলি বলেন, ‘ক্যারিয়ারে অনেক মানুষের ভালোবাসা, সাপোর্ট পেয়েছি। সেগুলো কখনো ভুলবো না। সবার কাছে কৃতজ্ঞ থাকবো আজীবন। শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতা আছে। তাই অসমাপ্ত কাজগুলো শেষ করবো। ছবিগুলো মুক্তির পরই ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status