ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মায়ের সঙ্গে অভিমানে ফ্যানের সঙ্গে ফাঁস দিলো একমাত্র মেয়ে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 November, 2020, 10:39 AM

মায়ের সঙ্গে অভিমানে ফ্যানের সঙ্গে ফাঁস দিলো একমাত্র মেয়ে

মায়ের সঙ্গে অভিমানে ফ্যানের সঙ্গে ফাঁস দিলো একমাত্র মেয়ে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মায়ের সঙ্গে অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে সুইটি আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় ওই উপজেলার লালপুর ইউপির নোয়াগাঁওয়ে এ ঘটনা ঘটে।

নিহত সুইটি আক্তার ওই গ্রামের জালাল মিয়ার একমাত্র মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেলে মায়ের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় সুইটির। এক পর্যায়ে সে মায়ের সঙ্গে অভিমান করে নিজের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status