ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌদিতে করোনায় মৃত স্বাস্থ্যকর্মীর পরিবার পাবে কোটি টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 10:53 PM

সৌদিতে করোনায় মৃত স্বাস্থ্যকর্মীর পরিবার পাবে কোটি টাকা

সৌদিতে করোনায় মৃত স্বাস্থ্যকর্মীর পরিবার পাবে কোটি টাকা

করোনাকালে সৌদি আরবের স্বাস্থ্যখাতে কর্মরত অবস্থায় মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রিয়াল (এক কোটি ১২ লাখ টাকা) করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি ও সামরিক-বেসামরিক প্রতিষ্ঠানে কর্মরত সৌদি কিংবা সৌদির বাইরে থেকে আসা যে কোনো কর্মীর মৃত্যু হলে পরিবার এ সুবিধা পাবে। চলতি বছরের ২ মার্চের পর করোনা মোকাবিলায় মৃত্যু হলে পরিবার এ অর্থ পাবে।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন। তাদের সবাই সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ছিলেন।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status