ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৈদেশিক মিশনে উন্নত সেবা নিশ্চিত করার নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 9:15 PM

বৈদেশিক মিশনে উন্নত সেবা নিশ্চিত করার নির্দেশ

বৈদেশিক মিশনে উন্নত সেবা নিশ্চিত করার নির্দেশ

বাংলাদেশের বৈদেশিক মিশনগুলোতে উন্নত সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে শ্রম উইংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বৈদেশিক মিশনে সেবাপ্রত্যাশী প্রবাসী বাংলাদেশিদের কেউ যেন সেবা না পেয়ে ফেরত না যান।’

প্রবাসী শ্রমিকদের ‘বাংলাদেশের সোনার ছেলে’ আখ‌্যায়িত করে তিনি বলেন, ‘প্রবাসীরা বিদেশে অনেক কষ্ট করেন। বাংলাদেশের দূতাবাসে তারা যেন ভালো আচরণ পান।’

বিদেশে দূতাবাসের শ্রম উইংয়ের কর্মকর্তারা দক্ষতার সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণ করবেন বলে আশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

অর্থনীতি পুনরুদ্ধারে প্রত্যেকটি দেশের সরকার কাজ করবে, এ ক্ষেত্রে প্রথম সুযোগ যেন বাংলাদেশ সরকার নিতে পারে, সে লক্ষ্যে দূতাবাসগুলোকে কাজ করার নির্দেশনা দেন শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির মূল শক্তিগুলোর একটি।’

শাহরিয়ার আলম বলেন, ‘ফ্রি ভিসা বলতে কিছু নেই। কোনো কোনো শ্রমিক টুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে অনিয়মিত হয়ে পড়লে তারা বাংলাদেশি অন্যান্য শ্রমিকদের ঝুঁকির মধ্যে ফেলে দেয়। মাঝে মাঝে দূতাবাসকেন্দ্রিক কিছু চক্র গড়ে ওঠে। এদের বিরুদ্ধে গত কয়েক বছরে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশকিছু ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। কিছু দেশ তাদের বিরুদ্ধে মামলা করে সে দেশের আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। তারা কারাগারে আছে। এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে। তবে আমাদের দেশের নাগরিকদের এ বিষয়ে সচেতন হতে হবে। কেউ যেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা না বাড়ায়।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভালো এবং সম্ভাবনাময় রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম সারিতেই আছে। গত কয়েক মাসে করোনা পরিস্থিতিতেও প্রবাসী আয় বেড়েছে। এ পরিস্থিতিতে শ্রমবাজার ঝুঁকিতে থাকলেও বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় ভালো করছে।’ সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, ‘যেসব প্রবাসী চাকরি হারিয়েছেন, তাদের ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তহবিল গঠন করেছে। তাদের ঋণ দিচ্ছে এবং তাদেরকে নতুন কর্মে সম্পৃক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসীদের কল্যাণে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status