সাংবাদিক গোলাম সরওয়ারকে সিতাকুণ্ডু থেকে উদ্ধার নিখোঁজের চার দিন পর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে অজ্ঞান অবস্থায় সাংবাদিক গোলাম সরওয়ার উদ্ধার হয়েছেন। রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক গণমাধ্যমকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। গোলাম সরওয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত
সাংবাদিক গোলাম সরওয়ারকে সিতাকুণ্ডু থেকে উদ্ধার