ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে সুনামটা আছে, সেটা নষ্ট করা যাবে না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 5:55 PM

যে সুনামটা আছে, সেটা নষ্ট করা যাবে না

যে সুনামটা আছে, সেটা নষ্ট করা যাবে না

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন মৃদুলা আহমেদ রেসি। বর্তমানে তিনি ব্যস্ত আছেন স্বামী, সন্তান ও সংসার নিয়ে। আর সে কারণে তাকে খুব একটা দেখা যায় না সিনেমার পর্দায়। তবে এর মাঝেই শেষ করেছেন লেডি অ্যাকশন ঘরনার সিনেমা। নাম ‘ইয়েস ম্যাডাম’। এটি নির্মাণ করছেন রকিবুল আলম রকিব। তারকা বহুল এ সিনেমায় তার সহশিল্পী হয়েছেন আমিন খান, অমিত হাসান, শিপন, কেয়া, রেবেকা রউফ প্রমুখ।

রেসির ভাষ্য, ‘সংসার নিয়ে এখন ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। তাছাড়া সবাই জানেন, নতুন ব্যবসা শুরু করেছি। আমার বিউটি সেলুন, জেন্টস সেলুন আছে। সংসারের পাশাপাশি এখানে সময় দিতে হচ্ছে। তাই অভিনয়ে সময় মেলাতে কষ্ট হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অনেক দিন ধরে পর্দায় নেই। তাই যার সঙ্গে দেখা হয় সবাই শুধু একটা প্রশ্নই করে, আবার কবে আমাকে পর্দায় দেখা যাবে। আমার নতুন ছবি “ইয়েস ম্যাডাম”র কাজ প্রায় শেষ দিকে। বলা যায়, শুধু ডাবিং বাকি। এরপরই ছবিটি মুক্তি দেওয়া হবে। আমি নিজেও অপেক্ষায় আছি, আবার কবে নিজেকে বড় পর্দায় দেখবো।’

নতুন কাজের প্রস্তাব পাওয়ার প্রসঙ্গে রেসি বলেন, ‘কাজের প্রস্তাব তো হরহামেশাই পাচ্ছি। ক’দিন আগেও নতুন একটি ছবির প্রস্তাব পেয়েছি। গল্প, চরিত্র দুটোই মনের মতো ছিল। ইচ্ছেও ছিল অভিনয় করার। কিন্তু ব্যস্ততার কারণে কাজটি করা হয়নি। তাছাড়া বিজ্ঞাপনের প্রস্তাব তো আছেই। সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপনে কাজও করেছি। এগুলো খুব শিগগিরই প্রচারে আসবে।’

ব্যবসা দাঁড় করানোর পর পুরোদমে কি সিনেমায় কাজ করা হবে? জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘পুরোদমে কাজ শুরুর পরিকল্পনা তো আছেই। ব্যস্ততাও তো লেগেই আছে। এর ফাঁকে ফাঁকে যতটুকু কাজ করা যায়, সেভাবেই এগিয়ে যাবো। তাছাড়া অভিনয়ে আমার যে সুনামটা আছে, সেটা নষ্ট করা যাবে না। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করবো। আশা রাখি, ভালো গল্প নিয়েই দর্শকদের সামনে আসতে পারবো।’

সম্পাদনা:খালেদ সুজন 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status