ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রাম্প-বাইডেন কারো হাতেই নিরাপদ নয় যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 1:12 PM

ট্রাম্প-বাইডেন কারো হাতেই নিরাপদ নয় যুক্তরাষ্ট্র

ট্রাম্প-বাইডেন কারো হাতেই নিরাপদ নয় যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জো বাইডেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার হাতে চলে যাবে। নির্বাচনে ঝুলন্ত অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের চারটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। অন্যদিকে আরেক ঝুলন্ত অঙ্গরাজ্য মিশিগানে প্রচারণা চালিয়েছেন বাইডেন। বারাক ওবামাকে সঙ্গে নিয়ে প্রচারণায় তিনি বলেন, ট্রাম্পের মতো অস্বাভাবিক মানুষের হাতেই যুক্তরাষ্ট্র নিরাপদ নয়।

মার্কিন নির্বাচনের বাকি আর মাত্র একদিন। তবে, ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন কারো হাতেই নিরাপদ নয় যুক্তরাষ্ট্র। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগকে সারমর্ম করলে এমনটাই দাঁড়ায়। নির্বাচনী প্রচারণায় দেশ বিক্রির অভিযোগও উঠলো।

শনিবার ৩১ অক্টোবর মিশিগানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে প্রচারণা চালালেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। তারা বলেন, ট্রাম্প কোনো ভাবেই যুক্তরাষ্ট্রের যোগ্য প্রেসিডেন্ট নন। তিনি আমেরিকাকে ডুবাচ্ছেন।

অপরদিকে পেনসিলভেনিয়ায় তুমুল প্রচারণা চালিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, করোনা থেকে সুস্থ হয়ে নিজেকে অনেক তরুণ মনে হচ্ছে তার। অভিযোগ করেছেন রাশিয়া-চীনের সাথে সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতি করবেন বাইডেন।

এদিন ট্রাম্পের প্রতিটি সমাবেশে বিপুল সংখ্যক লোক সমাগম হয়। বাংলাদেশিরাও এতে অংশ নেন।

এদিকে, উইসকনসিনে ও পেনসিলভেনিয়ায় আবারও একাই প্রেসিডেন্টের পক্ষে প্রচারণা চালিয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

সম্পাদনায়: তাহের রাব্বী
    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status