|
মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, নতুন নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার
নতুন সময় ডেস্ক
|
![]() মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, নতুন নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, নির্দেশিকা অনুযায়ী, প্রতি দিন বিদ্যালয়ের অ্যাসেম্বলি বা প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। একই সঙ্গে আগের সমস্ত প্রচলিত নির্দেশ বা প্রথাকে বাতিল করে নতুন এই নিয়ম চালু করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই জারি করা হয়েছে। অর্থাৎ উচ্চস্তরের প্রশাসনিক সম্মতি পাওয়ার পরই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে দাবি শিক্ষা দপ্তরের। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর হবে, তার মধ্যে রয়েছে সরকারি মডেল মাদ্রাসা (ইংরেজি মাধ্যম), সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত এমএসকে ও এসএসকে এবং স্বীকৃত বেসরকারি মাদ্রাসা। উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে বন্দে মাতরম গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন-এর সমমর্যাদা প্রদান করে ভারতের কেন্দ্রীয় ক্ষমাতয় আসীন বিজেপি সরকার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
