ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বে করোনায় আক্রান্ত ৪ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 12:28 PM

বিশ্বে করোনায় আক্রান্ত ৪ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত ৪ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৯৯৪ জনে। এছাড়া কোভিড-১৯ এ মারা গেছেন ১১ লাখ ৯৪ হাজার ৪৮২ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই।

রোববার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত ৯১ লাখ ২২ হাজার ১১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশটিতে মোট মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ৫০২ জন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮১ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২১ হাজার ৬৪১ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮৮৪ জনের।

এদিকে, বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯২৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ১ হাজার ৩২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১১৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২০৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৩২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৩ লাখ ৩৬ হাজার ২৬২টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৪৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭.৪৫ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৯.৫১ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status