ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
লক্ষ্মীপুরে ইউপি উপ নির্বাচনে নৌকার বিজয়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 10:52 PM

লক্ষ্মীপুরে ইউপি উপ নির্বাচনে নৌকার বিজয়

লক্ষ্মীপুরে ইউপি উপ নির্বাচনে নৌকার বিজয়

লক্ষ্মীপুরে দুই ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতিকের প্রার্থীরা জয়লাভ করেছেন।  মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আটটায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক ও রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। এর আগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এতে জেলা সদরের ১০নং চন্দ্রগঞ্জ ইউপির নৌকার প্রার্থী (আওয়ামীলীগ) নুরুল আমিন ১৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী (বিএনপি) তোফায়েল আহম্মদ পেয়েছেন ১৫৮৪ ভোট। অপরদিকে রায়পুর উপজেলার কেরোয়া ইউপিতে নৌকার প্রার্থী (আওয়ামীলীগ) শাহিনুর বেগম রেখা পেয়েছেন ১১ হাজার ৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী (বিএনপি) নজরুল ইসলাম পেয়েছেন ৪শ’ ৫৫ ভোট। এছাড়া রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহনাজ আক্তার।

নির্বাচনের ফলাফল ঘোষণা হলে বিজয়ী প্রার্থীর কর্মী সমর্থকরা আনন্দ মিছিলসহ বিজয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

প্রসঙ্গত, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান এবং রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন। এরপরই উপনির্বাচনের মাধ্যমে এই তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদ পূরণের লক্ষ্যে কাজ শুরু করে নির্বাচন কমিশন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status