ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিকশা চালিয়ে দুই পু‌লিশের রোমাঞ্চকর অ‌ভিযান, দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 10:30 PM

রিকশা চালিয়ে দুই পু‌লিশের রোমাঞ্চকর অ‌ভিযান, দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

রিকশা চালিয়ে দুই পু‌লিশের রোমাঞ্চকর অ‌ভিযান, দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। কিন্তু চট্টগ্রাম শহরে থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে আছেন তিনি। এদিকে তাকে গ্রেফতারে বেশ তৎপর পুলিশ। কিন্তু কিছুতেই তার খবর মিলছে না।

অবশেষে তাকে ধরতে ছদ্মবেশ ধারণ করলো পুলিশ। নতুন বেশে কোতোয়ালি থানার দুই পুলিশ হয়ে গেলো রিকশাচালক ও আরোহী।

দিনভর চট্টগ্রামের শহর জুড়ে ঘুরে বেড়ান তারা। অবশেষে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।

নিজের ফেসবুকে এই দুই পু‌লিশের রোমাঞ্চকর অ‌ভিযান নিয়ে একটি স্ট্যাটাস দেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন (পিপিএম)। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

শিক্ষিত হয়েও উনারা রিকশা চালান! অভাবে নয়; স্বভাবেই রিকশা চালাচ্ছেন তারা! গতকালও সারাদিন রিকশা চালিয়েছেন। বেলাশেষে আয়- সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার! জ্বি, রিকশা চালক এবং আরোহী দুইজনই পুলিশ! দুইজনই টিম কোতোয়ালীর সদস্য।

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status