ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে’ করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 9:22 PM

‘ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে’ করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী

‘ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে’ করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী

নিজ দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি নিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রীর সহকর্মীরা বলেন, প্রতিদিনই মন্ত্রণালয় এবং দলীয় দায়িত্ব পালন করতে গিয়ে জনসাধারণের মাঝে উপস্থিত হয়েছেন। তারা মনে করছেন, কাজ করতে গিয়ে এমন ঝুঁকি নেয়ার ফলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, করোনা সংকট শুরু হওয়ার পর ঘরবন্দী থাকেননি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। দল ও সরকারের সমান তালে কাজ করছেন। কখনো দলের নেতাকর্মী, কখনো মন্ত্রণালয়ের কাজে আবার কখনো নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে মিশেছেন। প্রতিদিনই মন্ত্রী গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে বৈঠক করেছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তথ্যমন্ত্রী বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। তিনি নিজে সুস্থতা বোধ করেছেন বলে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন।

শুক্রবার রাতে প্রথমে স্কয়ার হাসপাতালে ভর্তি হন তথ্যমন্ত্রী। রোববার মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে স্কয়ার হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। এ সময় স্কয়ার হাসপাতালের করোনা ইউনিট প্রধান ডা. রায়হান রাব্বানীসহ ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন। তারাও তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা উন্নতি ঘটেছে বলে জানান। সেদিন দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয় মন্ত্রীকে। ফেইসবুকে নিজের পোস্টে তিনি সবার দোয়া চেয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সাংবাদিকদের নগদ প্রণোদনার ব্যবস্থা করে করোনাকালে সাংবাদিকদের প্রসংশা কুড়িয়েছেন তিনি।

মন্ত্রীত্বের পাশাপাশি দলীয় কাজে হাছান মাহমুদ পূর্ণ মনোযোগী ছিলেন জানিয়ে দলীয় নেতাকর্মীরা বলেন, করোনা পরিস্থিতি দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে ছিলেন অগ্রভাগে। মাঠপর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন নিয়মিত। করোনাকালে চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালনে সশরীরে চট্টগ্রামে উপস্থিত হন কয়েকবার।

তার একজন সহযোগী বলেন, ‘নির্বাচনী এলাকার মানুষকে করোনাভাইরাসের সংক্রমণমুক্ত রাখতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন তথ্যমন্ত্রী। সরকারি ত্রাণ সহায়তা সুষম বণ্টনে নিয়েছেন কার্যকর পদক্ষেপ। ব্যক্তিগতভাবেও করোনাকালে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এলাকার হাজার হাজার মানুষের মাঝে। হাছান মাহমুদের নিজ এলাকা রাঙ্গুনিয়া উপজেলাসহ সমগ্র চট্টগ্রামে ও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status