ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাঙ্গুনিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 9:12 PM

রাঙ্গুনিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় শিশু (১০) বলৎকারের অভিযোগে নাছির উদ্দিন নামে এক কওমী মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানার পুলিশ।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও সকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তার বিরুদ্ধে বলৎকারের অভিযোগে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন ছেলেটির পিতা মো. হানিফ। সোমবার (১৯ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। একই মাদরাসার আরো একাধিক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৪ শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার(রাঙ্গুনিয়া সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম বলেন, “মামলা দায়েরের খবর পেয়ে অভিযুক্ত নাছির পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তার আগেই অভিযান চালিয়ে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসি।


তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ছোট বেওলা গ্রামের নুরুল ইসলামের পুত্র। এই শিক্ষক উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শাহ আহমদিয়া আজিজুল উলুম মাদরাসার শিক্ষকতা করেন। পাশাপাশি তিনি একই মাদরাসার হোস্টেল সুপারের দায়িত্বে আছেন।

জানা গেছে, অভিযুক্ত মোহাম্মদ নাছির দুই বছর আগে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের একই মাদরাসায় শিক্ষকতায় নিযুক্ত হন। এতদিন তার সন্দেহজনক বিকৃত রুচির সম্পকে ছাত্রদের মধ্যে কানাঘুঁষা থাকলেও থানায় অভিযোগ দেয়ার সাহস করেনি কেউ। রুটিন করে এসব শিক্ষার্থীকে প্রতি রাতে ভয় দেখিয়ে ধর্ষণ করতো। প্রাথমিক ধর্ষণের ঘটনা স্বীকার করেছে ওই ব্যক্তি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিশুর মা বলেন, ” ছেলেকে আলেম বানানোর জন্য মাদরাসায় ভর্তি করিয়েছিলাম। কিন্তু এসব হুজুরদের জন্য আশাটা ছেড়ে দিয়েছি।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status