|
নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
|
![]() নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে পৃথক তিনটি মামলায় তিনজনকে দণ্ড প্রদান করা হয়েছে। পাটুল হালতি বিল এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা, আইন লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তিকে পৃথক দুটি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন,খাজুরার একডালার জিহাদ সদদারের ছেলে মোঃ হাফিজুল ইসলাম,বাঁশিলা এলাকার শওখিন সরদারের ছেলে মোঃ এরশাদ আলী। ![]() নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা অপরদিকে, উপজেলার মাধবপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা,আইন লঙ্ঘনের অপরাধে মোঃ সেন্টুর ছেলে মোঃ শিহাবকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করা হয়। ![]() নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
