ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের উপনির্বাচনে নৌকা বিজয়ী
আনিসুর রহমান
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 8:05 PM

মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের উপনির্বাচনে নৌকা বিজয়ী

মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের উপনির্বাচনে নৌকা বিজয়ী

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাবুল হোসেন খান নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ২৪হাজার ৬শ ৪৭ জন ভোটেরের মধ্যে ১৬হাজার ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৬৫.২০ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

এরমধ্যে নৌকা প্রতিক নিয়ে বাবুল হোসেন খান নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারভেজ হোসেন চৌধুরীর চেয়ে ৯শ ৬২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। বাবুল হোসেন খানের প্রাপ্ত ভোট ৭ হাজার ৩শ ৩ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারভেজ হোসেন চৌধুরী পেয়েছে ৬হাজার ৩শ ৪১ভোট।

 এছাড়া সতন্ত্র প্রার্থী আলফাজ মিয়া পেয়েছে ২হাজার ২শ ৫০ ভোট। ১শ ৭৬ টি ভোট বাতিল হয়েছে।উল্লেখ্য যে গত ২৯ জুলাই এই ইউনিয়নের চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করায় শুন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্পাদনায়:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status